প্রফেশনাল কোর্স অন-ক্রিমিনাল ল’ প্র্যাকটিস (বেসিক)

Wishlist Share

About Course

প্রফেশনাল কোর্স অন-ক্রিমিনাল ল’ প্র্যাকটিস (বেসিক)

বাংলাদেশের আদালতে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী ক্রিমিনাল ল’ প্র্যাকটিশনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রফেশনাল কোর্স অন-ক্রিমিনাল ল’ প্র্যাকটিস (বেসিক) আপনার জন্য একটি পূর্ণাঙ্গ ও বাস্তবমুখী প্রশিক্ষণ।

এই কোর্সটি বিশেষভাবে নতুন আইনজীবী, বার কাউন্সিল পরীক্ষার্থী, আইন বিভাগের শিক্ষার্থী এবং যারা ক্রিমিনাল ল’ প্র্যাকটিস শুরু করতে চান তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এখানে শুধুমাত্র আইনের তাত্ত্বিক বিষয় নয়, বরং আদালতের বাস্তব কার্যক্রম, মামলা পরিচালনা, ড্রাফটিং, ফাইলিং এবং আদালতের পদ্ধতি হাতে-কলমে শেখানো হবে।

কোর্স শেষে একজন শিক্ষার্থী ফৌজদারি মামলার বিভিন্ন পর্যায়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে মামলা পরিচালনা করতে হয় এবং কীভাবে আদালতে আত্মবিশ্বাসের সঙ্গে প্র্যাকটিস করতে হয়—সে সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন।

এই কোর্সে যা যা শেখানো হবে

আদালত ও মামলা পরিচালনা

  • ম্যাজিস্ট্রেট কোর্ট ও দায়রা আদালতে ক্রিমিনাল মামলা পরিচালনার পদ্ধতি
  • থানায় মামলা পরিচালনার প্রাথমিক ধারণা
  • মামলার বিভিন্ন ধাপ ও আদালতের কার্যক্রম

ড্রাফটিং ও আবেদনপত্র প্রস্তুত

  • জিডি (GD) প্রস্তুতকরণ
  • অভিযোগ (Complaint) ড্রাফটিং
  • ২০৫ ধারায় হাজিরা অব্যাহতির আবেদন
  • ৫৪০এ ধারায় দরখাস্ত
  • জামিনের দরখাস্ত
  • রিমান্ড বাতিলের আবেদন
  • সি.আর. মামলা (C.R. Case) ড্রাফটিং
  • সমন, প্রসেস ও অন্যান্য আদালতের আবেদন

ফাইলিং ও কোর্ট প্রসিডিউর

  • কোর্টে ফাইলিং করার নিয়ম
  • ফাইলিংয়ের পূর্বে করণীয়
  • ফাইলিংয়ের পরে করণীয়
  • বিভিন্ন নথি প্রস্তুত ও সংযুক্তির নিয়ম

বিশেষ আইন ও গুরুত্বপূর্ণ বিষয়

  • NI Act (চেক ডিজঅনার মামলা) পরিচালনা
  • লিগ্যাল নোটিশ প্রস্তুত
  • নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ড্রাফটিং
  • সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তা সংশ্লিষ্ট মামলার ড্রাফটিং
  • ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন
  • ট্রায়াল নথি বিশ্লেষণ ও ডকুমেন্ট অ্যানালাইসিস
  • ডিসচার্জ পিটিশন প্রস্তুত ও শুনানি
  • ৫৬১এ ধারায় মামলা বাতিলের আবেদন
  • জেরা (Cross Examination) কৌশল
  • ৩৪২ ধারার কার্যক্রম
  • আর্গুমেন্ট (Final Argument) উপস্থাপনের কৌশল
  • আপিল ও রিভিশন মামলা পরিচালনার পদ্ধতি

এই কোর্স কার জন্য?

  • নতুন আইনজীবী
  • বার কাউন্সিল পরীক্ষার্থী
  • এলএল.বি. ও এলএল.এম. শিক্ষার্থী
  • শিক্ষানবিশ আইনজীবী
  • ক্রিমিনাল ল’ প্র্যাকটিস শুরু করতে আগ্রহী ব্যক্তি
  • যারা আদালতের বাস্তব কাজ শিখে দক্ষ আইনজীবী হতে চান

কোর্সের বিশেষ সুবিধাসমূহ

  • বাস্তব আদালতের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ
  • হাতে-কলমে ড্রাফটিং অনুশীলন
  • বাস্তব কেস স্টাডি বিশ্লেষণ
  • আদালতের ফাইলিং ও প্রসিডিউরের পূর্ণাঙ্গ ধারণা
  • অভিজ্ঞ অ্যাডভোকেটের সরাসরি দিকনির্দেশনা
  • পেশাগত জীবনের জন্য কার্যকর দক্ষতা অর্জনের সুযোগ
  • ক্লাস রেকর্ডিং সুবিধা, যাতে প্রয়োজনে পুনরায় ক্লাস দেখা যায়

প্রশিক্ষক

Nadim Mahmud

  • Diploma-in-Law, University of London, UK
  • LL.B (Hon’s), University of London, UK
  • Advocate, Supreme Court of Bangladesh
Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet
0