প্রফেশনাল কোর্স অন-সিভিল ল’ প্রাক্টিস

Wishlist Share

About Course

সুপ্রিম ল একাডেমি-র প্রফেশনাল কোর্স অন সিভিল ল প্র্যাকটিস মূলত সিভিল ল বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জনের জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স।

এই কোর্সে একজন শিক্ষার্থীকে ধাপে ধাপে সিভিল ল প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। বিশেষ করে জমি ও দলিল সংক্রান্ত বিষয়, মালিকানা যাচাই, লিগ্যাল ওপিনিয়ন প্রদান, নামজারি কার্যক্রম, দেওয়ানি মোকদ্দমা দায়ের ও পরিচালনা, আরজি ও জবাব ড্রাফটিং, ইস্যু নির্ধারণ, সাক্ষ্য-প্রমাণ, আপীল এবং রিভিশন—এসব বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ থাকবে।

 

কোর্সের ক্লাসসমূহ

১ম ক্লাস: আনা, গন্ডা, কড়া, দলিল ইত্যাদি চেনা
২য় ক্লাস: CS/SA পর্চা পরিচিতি
৩য় ক্লাস: CS/SA ও অন্যান্য পর্চা পরিচিতি
৪র্থ ক্লাস: মূল দলিল ও বায়া দলিল পরিচিতি
৫ম ক্লাস: মালিকানা চেইন টানা
৬ষ্ঠ ক্লাস: লিগ্যাল ওপিনিয়ন
৭ম ক্লাস: অনলাইনে নামজারি করার পদ্ধতি
৮ম ক্লাস: নামজারি মিস কেস ও মিস আপীল
৯ম ক্লাস: ফ্যাক্ট এনালাইসিস ও মোকদ্দমা নির্ধারণ
১০ম ক্লাস: সিভিল মোকদ্দমা পরিচালনা পদ্ধতি

 

কোর্সটি করে যা শিখবেন

এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আপনি—

  • আনা, গন্ডা, কড়া, দলিলসহ গুরুত্বপূর্ণ ভূমি ও দলিল-সংক্রান্ত বিষয় চিনতে ও বুঝতে পারবেন।
  • CS, SA ও অন্যান্য পর্চা সম্পর্কে ধারণা লাভ করবেন।
  • মূল দলিল ও বায়া দলিলের পার্থক্য ও ব্যবহার বুঝতে পারবেন।
  • দলিলের ভিত্তিতে মালিকানা চেইন তৈরি করতে পারবেন।
  • বিভিন্ন তথ্য ও দলিল বিশ্লেষণ করে লিগ্যাল ওপিনিয়ন তৈরির ধারণা পাবেন।
  • অনলাইনে নামজারি করার পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন।
  • নামজারি মিস কেস ও মিস আপীল সম্পর্কে জানতে পারবেন।
  • কোনো ঘটনার Fact Analysis করে সম্ভাব্য মোকদ্দমা নির্ধারণ করতে পারবেন।
  • সিভিল মোকদ্দমা কীভাবে পরিচালনা করতে হয় তার ধাপগুলো বুঝতে পারবেন।
  • সিভিল মোকদ্দমার আরজি (Plaint) ড্রাফটিং সম্পর্কে শিখবেন।
  • জবাব (Written Statement) ড্রাফটিং সম্পর্কে ধারণা পাবেন।
  • মোকদ্দমায় প্রয়োজনীয় Issue Drafting করতে শিখবেন।
  • সাক্ষ্য সংক্রান্ত বিষয় ও সাক্ষ্য ড্রাফটিং সম্পর্কে ধারণা পাবেন।
  • সিভিল আপীলের প্রাথমিক ও ব্যবহারিক বিষয়গুলো জানতে পারবেন।
  • সিভিল রিভিশনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে ধারণা লাভ করবেন।

 

কোর্সটি যাদের জন্য

এই কোর্সটি বিশেষভাবে উপযোগী—

  • আইনজীবী ও নবীন আইনজীবীদের জন্য
  • আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য
  • সদ্য আইন পেশায় প্রবেশ করতে ইচ্ছুকদের জন্য
  • সিভিল ল প্র্যাকটিসে দক্ষতা অর্জন করতে আগ্রহীদের জন্য
  • ভূমি ও দলিল সংক্রান্ত বিষয়ে কাজ করতে আগ্রহীদের জন্য
  • নামজারি ও ভূমি-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য
  • সিভিল মোকদ্দমা, আপীল ও রিভিশন সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা নিতে আগ্রহীদের জন্য
  • যারা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের পরিবর্তে বাস্তবমুখী সিভিল ল প্র্যাকটিস শিখতে চান

 

কোর্সটি আপনাকে যেভাবে সাহায্য করবে

এই কোর্স আপনার সিভিল ল প্র্যাকটিসের জ্ঞানকে আরও গুছানো, বাস্তবমুখী ও কার্যকর করতে সাহায্য করবে।

বিশেষ করে—

  • দলিল ও ভূমি সংক্রান্ত বিষয়ে: দলিল, পর্চা, বায়া দলিল ও মালিকানা চেইন বিশ্লেষণের মাধ্যমে একটি বিষয়ের পেছনের মালিকানা ও প্রয়োজনীয় তথ্য বুঝতে সহায়তা করবে।
  • লিগ্যাল ওপিনিয়নের ক্ষেত্রে: বিভিন্ন তথ্য ও ডকুমেন্ট বিশ্লেষণ করে সম্ভাব্য আইনি অবস্থান নির্ধারণের দক্ষতা তৈরিতে সহায়তা করবে।
  • নামজারি সংক্রান্ত কাজে: অনলাইন নামজারি, মিস কেস ও মিস আপীল সম্পর্কে বাস্তব ধারণা দেবে।
  • মোকদ্দমা পরিচালনায়: কোনো ঘটনার Fact Analysis থেকে শুরু করে সম্ভাব্য মোকদ্দমা নির্ধারণ, আরজি, জবাব, ইস্যু ও সাক্ষ্য সংক্রান্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে বুঝতে সাহায্য করবে।
  • আপীল ও রিভিশনে: সিভিল আপীল ও রিভিশনের মৌলিক প্র্যাকটিস সম্পর্কে ধারণা তৈরি করবে।
  • সর্বোপরি, এই কোর্স আপনাকে সিভিল ল প্র্যাকটিসের বিভিন্ন ধাপকে একসঙ্গে বুঝে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় একটি সুসংগঠিত ভিত্তি তৈরি করতে সহায়তা করবে।

 

কোর্স সম্পর্কে সংক্ষেপে

সময়কাল: ৪ মাস
মোট ক্লাস: ১৬টি
ক্লাস: প্রতি সোমবার রাত ৮:৩০ থেকে
মাধ্যম: Zoom App
কোর্স ফি: ৭,০০০/- টাকা

 

প্রশিক্ষক

নাদিয়া মাহমুদ
ডিপ্লোমা-ইন-ল, এলএল.বি (অনার্স),
ইউনিভার্সিটি অব লন্ডন, ইউকে
অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ

 

রেজিস্ট্রেশন

মোবাইল: 01857-635 553

 

Show More

Course Content

আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল পরিচিতি
এই ক্লাসে জমির পরিমাপ ও ভূমি-সংক্রান্ত প্রচলিত বিভিন্ন একক যেমন আনা, গন্ডা, কড়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের দলিলের প্রাথমিক পরিচিতি, দলিলের গুরুত্বপূর্ণ তথ্য চেনা এবং একটি দলিলের মৌলিক বিষয়গুলো কীভাবে বুঝতে হয় সে সম্পর্কে আলোচনা করা হবে।

  • আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল পরিচিতি
    01:00:11

সি এস, এস এ, আর এস, সিটি জরীপ পর্চা পরিচিতি
এই ক্লাসে CS (Cadastral Survey) ও SA (State Acquisition) পর্চা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। পর্চার বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ তথ্য, দাগ ও খতিয়ান নম্বর এবং পর্চা দেখে প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত তথ্য কীভাবে শনাক্ত করতে হয়—এসব বিষয় হাতে-কলমে বোঝানো হবে।

দলিল পরিচিতি

মালিকানার চেইন কিভাবে টানতে হয়

অনলনাইন নামজারীর আবেদন কিভাবে করতে হয়?

মিস কেস (নামজারী) ও মিস আপীল (নামজারী)

মুসলিম ফারায়েজ

Legal Opinion Part-1

Legal Opinion Part-2

Forum of Civil Suits

সিভিল মোকদ্দমা পরিচালনার পদ্ধতি

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet
0